মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ‘বিক্ষোভ মিছিল’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড় বাবরী চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর শাখার সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহানগর সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী, সাবেক মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন প্রমুখ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗