12 November 2026, 00:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন : নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিস

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সুন্দরবনের মধ্য দিয়ে পাচার কালে শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে আটক কার্গোতে থাকা জব্দকৃত ২৩০ মেট্রিক টন কয়লায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে বনরক্ষীরা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন ভোলা নদীতে নোঙ্গর করে রাখা কার্গো থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খরব পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালচ্ছে। গত ১৮ অক্টোবর বিকেলে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় নোঙ্গর করে থাকা একটি বিদেশী জাহাজ থেকে ২৩০ মেট্রিক টন কয়লায় পাচার করে সুন্দরবনের ভোলা নদী দিয়ে যাবার সময় বনরক্ষীরা ৯ পাচারকারীসহ কার্গোটি আটক করেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস এতথ্য নিশ্চিত করে আরও জানান, গত ১৮ অক্টোবর বিকেলে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় নোঙ্গর করে থাকা একটি বিদেশী জাহাজ হতে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত ২৩০ মেট্রিক টন কয়লা সুন্দরবনের ভোলা নদী দিয়ে পাচারকালে কার্গোসহ ৯জনকে আটক করে বনরক্ষীরা। পাচারকারিরা কয়লার কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। জব্দ কয়লাসহ কার্গোটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন ভোলা নদীতে নোঙ্গর করে রাখা হয়। বুধবার সকালে বনরক্ষীরা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন ভোলা নদীতে নোঙ্গর করে রাখা কার্গোতে থাকা কয়লা থেকে আগুন লাগার ধোঁয়া বের হতে দেখে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোলা নদীতে পাম্প মেশিন বসিয়ে আগুন লাগা কয়লায় পানি দেয়া শুরু হরে। এখনো আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন নিয়ন্ত্রনে এলে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্ততি নেওয়া হবে। দারনা করা হচ্ছে কোন দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে পাচার কালে জব্দ করা এই কয়রায় আগুন ধরিয়ে দিয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।

শরণখোলা ফায়া সার্ভিস ষ্টেশন অফিসার মো. আফতাদ ই আলম জানান, কয়রায় লাগা আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফের বড় ধরনের দূর্ঘটনা এড়াতে কার্গো থেকে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগে কপরামর্শ দেয়া হয়েছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending