12 November 2026, 02:34 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

Source: Daily Probaha / Politics

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ ‘ভীনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বোঝাপড়া হয়েছে, সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দিচ্ছে, যার সঙ্গে একটি দলের সম্পর্ক আছে’- জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের জবাবে বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান সেই দলটি কে?- জানতে চেয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে এই বিষয়টি জানতে চেয়েছেন জামায়াত আমির। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যদি উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির রেফারেন্স ধরে বলেন, তাহলে আমরা স্পষ্ট করে বলছি- আমরা এটার চ্যালেঞ্জ নিয়েছিলাম প্রমাণ উপস্থাপন করুন।

তিনি বলেন, বিষয়টা অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে, ঠাকুরঘরে কেরে আমি কলা খাই না। যারা এটা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন। তিনি আরও বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয়, তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending