চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল

সংবাদ থেকে
চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ। অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। এরই মধ্যে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানিয়েছেন, ফোন দুটি ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখানে কোনো ধরনের বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তাঁর দুটি ফোন জব্দ করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗