ঢাকা স্টক এক্সচেঞ্জের লভ্যাংশ ঘোষণা
Source: Arthosuchak / Stock Market
সংবাদ থেকে
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। দেশের প্রধান এই এক্সচেঞ্জ আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২৫ পয়সা আয় হয়েছে। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৭ পয়সা।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
