এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ

সংবাদ থেকে
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা।
বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটিই পুড়ে গেছে। এ ছাড়া আগুনে দুটি ছাগল পুড়ে মারা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗



