রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডা: সরাইল থানার ওসি বদলি
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাকে বদলির আদেশ দিয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় আলোচনায় আসেন মঞ্জুর কাদের ভূঁইয়া। ওই ঘটনার প্রায় ২০ দিন পর তাকে বদলি করা হলো।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

