ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
গাজিপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তি দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।
জানা গেছে, ন্যূনতম মুজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আশপাশে থাকা অন্যান্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগদান করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
