একটু একটু
Source: Dainik Azadi / Bangladesh

সংবাদ থেকে
কী লিখলে বন্ধু তুমি কবিতা না ছড়া! একটু একটু কথামালা একটু মিঠেকড়া। একটু দেখা একটু লেখা একটু নড়াচড়া, ঠোঁটের ফাঁকে যায় বেরিয়ে যায় না তাকে ধরা। কী লিখলে সাত সকালে কবিতা না ছড়া, বর্ণমালার বর্ণরা সব ওলট পালট করা! একটু একটু কবিতা আর একটু একটু ছড়া।
Original report: Dainik Azadi
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗