সূচকের উত্থানে চলছে ডিএসইর লেনদেন

সংবাদ থেকে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন বেলা ১১টা ৪ মিনিটে প্রধান সূচকসহ সবকটি সূচক ছিল ইতিবাচক অবস্থানে। তবে দরবৃদ্ধির তুলনায় দরপতনের তালিকায় কোম্পানির সংখ্যা বেশি ছিল।
সূত্র মতে, এদিন বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৩ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে। এ সময় ডিএসই-৩০ সূচক ০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ দশমিক ৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ওই সময় পর্যন্ত ডিএসইতে ১৭৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ৫ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার ১৮৯টি শেয়ার ও ইউনিট ৫৩ হাজার ১১৩ বার হাতবদল হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

