১২ নভেম্বর ২০২৬, ১২:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ

সূত্র: Silkcity News / শিক্ষা

সংবাদ থেকে

আসন্ন শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকাভিত্তিক সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এর মাধ্যমে ভর্তি বাণিজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এসব নির্দেশনা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ শ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর