গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে মৌচাক টপ স্ট্যান্ড ও সফিপুরের দোকানপাড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
অবরোধে অংশ নেওয়া কারখানাগুলো হলো- লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস। এসব কারখানার প্রায় দুই হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়েছেন।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
