জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি

সংবাদ থেকে
পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে আলোচনা চলার মধ্যেই শিল্পাঞ্চলে অব্যাহত শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলার মুখে আগামী শনিবার জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে না ফিরলে শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের আনুষ্ঠানিক আলোচনা বর্জনের মতো কঠোর সিদ্ধান্তের কথা বিবেচনা করছে মালিকপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বর্তমান সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্পষ্ট অবস্থান জানিয়ে বলেন, ‘মজুরির আলোচনা চলবে, আবার একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলবে—এ দুটি একসঙ্গে চলতে পারে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করব। পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে শনিবারের জরুরি সাধারণ সভা থেকে ১৩ (১) ধারায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় আমরা আদৌ অংশ নেব কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

