12 November 2026, 13:16 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন বৃদ্ধি, বিশ্ববাজারে দুই মাসের সর্বনিম্ন দামে জ্বালানি তেল

Source: Bogura Live / Bangladesh

সংবাদ থেকে

মধ্যপ্রাচ্যে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তেলের দাম। সরবরাহ বৃদ্ধির প্রভাবে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পথে রয়েছে জ্বালানি তেলের দর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৪ শতাংশ কমে ৯১ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ২৬ ডলারে। এর আগের দিন বুধবার ব্রেন্টের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছিল।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের উৎপাদন বৃদ্ধি বাজারে সরবরাহ বাড়ার অন্যতম কারণ। দেশটি ওপেককে জানিয়েছে, অক্টোবরে তাদের তেল উৎপাদন আগের মাসের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। কয়েক বছরের মধ্যে এটি দেশটির সর্বোচ্চ মাসিক উৎপাদনের অন্যতম। একই সময়ে ইরাকও যুদ্ধকালীন সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড করেছে।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending