12 November 2026, 13:15 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি

Source: Lakhokantho / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তাঁর দায়িত্ব পালনকালে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মামলায় ১ হাজার ১৫৮ জনকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪৫ জন মাদক কারবারি, ৪৩ জন পেশাদার ডাকাত, ৪৫৪ জন ওয়ারেন্টভুক্ত ও ৫৫ জন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এ সময়ে ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা ও ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারের তথ্যও প্রকাশিত হয়েছে।

তবে দায়িত্ব পালনকালে কয়েকটি ঘটনায় আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় গিয়েছিলেন।

Original report: Lakhokantho

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending