ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের অর্থনীতিকে দুর্বল করে দিতে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপে নেতৃত্ব দিয়ে আসছেন বেসেন্ট। নিষেধাজ্ঞার বিস্তৃত জাল বিস্তারের মাধ্যমে ইরানের অর্থনীতিকে কার্যত পঙ্গু করে দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।
গত মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জে ক্লেটন সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তেহরান।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
