ময়লা-আবর্জনার ভাগাড় থেকে প্রাণ ফিরছে চাঁদপুর বিদ্যাবতী খালে

সংবাদ থেকে
চাঁদপুর শহরে প্রবেশের পথে একসময় চোখে পড়ত বিদ্যাবতী খাল। শহরের বুক চিরে বয়ে চলা এ খাল ছিল এলাকার পরিবেশ ও জলপ্রবাহের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দৃশ্যপট। দীর্ঘদিন খনন ও পরিষ্কার না করায় খালের বিভিন্ন অংশে জমেছে ময়লা-আবর্জনা ও কচুরিপানা। কোথাও কোথাও পরিণত হয়েছে নর্দমার ভাগাড়ে। এর মধ্যে প্রভাবশালী ব্যক্তিদের দখলে সংকুচিত হয়েছে খালের বিভিন্ন অংশ। হারাতে বসেছিল ঐতিহ্যবাহী খালটির স্বাভাবিক রূপ।
অবশেষে দীর্ঘদিন পর খালটি পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। গত ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় এবং সড়ক বিভাগের তত্ত্বাবধানে আপাতত শহরের ওয়ারলেস এলাকা থেকে বাবুরহাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে এ কার্যক্রম চলবে। এতে দীর্ঘদিনের অবহেলায় মলিন হয়ে পড়া খালটি ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
শুধু দূষণ নয়, খালের জায়গা দখলের অভিযোগও দীর্ঘদিনের। একের পর এক স্থাপনা নির্মাণের ফলে খালটির স্বাভাবিক বিস্তৃতি কমেছে। বিশেষ করে ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত অংশে খালের ওপর অবৈধভাবে প্রায় অর্ধশত কালভার্ট নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। ফলে খালটির স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗