গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ

সংবাদ থেকে
নৃতাত্ত্বিক জনগণের নিজস্ব সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও বিকাশের ক্ষেত্রে অনীহা রয়েছে, এর ফলে তারা তাদের ভাষা-সংস্কৃতি হারিয়ে ফেলছে।
এই কর্মসূচি তাদের নিজস্ব সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও বিকাশে প্রণোদনা হিসেবে কাজ করবে এবং নৃতাত্ত্বিক যুব-যুবারাও নিজ সংস্কৃতি চর্চা ও রক্ষায় ব্রতী হবে।
এই যৌক্তিকতা এবং ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে আজ ১২ নভেম্বর, ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৭০ টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে এবং ০৮টি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্র (কৃষি ও শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য, পোশাক, অলংকার, খাবার ও অন্যান্য) প্রদর্শনীর মাধ্যমে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে, সিসিবিভিও’র বাসত্মবায়নে এবং ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩দিনব্যাপী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗