12 November 2026, 16:10 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

১০ স্টলে শিক্ষার্থীদের উদ্যোগ, সাউদার্নে উদ্যোক্তা উন্নয়ন মেলা

Source: Suprobhat Bangladesh / Education

সংবাদ থেকে

নিজেদের ভাবনা থেকে পণ্য তৈরি, সেই পণ্য নিয়ে ব্যবসার স্বপ্ন। শ্রেণিকক্ষের পাঠকে বাস্তব উদ্যোগে রূপ দিতে সাউদার্ন ইউনিভার্সিটিতে বসেছে ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা। ১০টি স্টলে নিজেদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

‘উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন: ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে’ প্রতিপাদ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের একাডেমিক কোর্সের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়। বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবিদা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান ও পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগের প্রধান ড. মো. সিরাজুল ইসলামসহ বিভাগের শিক্ষকরা।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending