চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
Source: Jamalpur News24 / Bangladesh

সংবাদ থেকে
জাহাঙ্গীর আলম,জামালপুর: জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামি মো. শহিদুল্লাহ (৪১)মারা গেছেন।
বৃহস্পতিবার রাত১ টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মৃত শহিদুল্লাহ সদর উপজেলার জয়রামপুর গ্রামের মৃত আ. খালেকের ছেলে।
পুলিশ জানায়- ১১ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে জামালপুর থানা পুলিশের একটি দল জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শহিদুল্লাহকে তার বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে। পরে রাত ১১টা ৫৬ মিনিটে তাকে থানায় এনে বিধি মোতাবেক রাত ১১টা ৫৯ মিনিটে হাজতে রাখা হয়। শহিদুল্লাহ এনআই অ্যাক্ট মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗