যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: জামালপুরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী আশা (২২)-কে শারীরিক ও মানসিক নির্যাতন এবং গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী কাউসার আহমেদ (৩১)-কে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তারের পর আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
মামলার বিবরণী ও আদালত থেকে জানা যায়- গত ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর ইসলামী শরিয়ত ও রেজিস্ট্রিকৃত কাবিননামা অনুযায়ী জামালপুর পৌরসভার দক্ষিণ কাচারীপাড়ার মো. লিয়াকত আলীর মেয়ে আশার সাথে শ্রীরামপুরের মো. জামাল উদ্দিনের ছেলে কাউসার আহমেদের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবার নগদ ২ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার এবং ১ লাখ ৮০ হাজার টাকার আসবাবপত্র প্রদান করে।
ভুক্তভোগী আশা জানান- সংসার চলাকালীন সময়ে স্বামী কাউসার আহমেদ আরও ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ২০২৬ সালের ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টার দিকে আসামিরা বাকবিতণ্ডার একপর্যায়ে আশার চুলের মুঠি ধরে কিল, ঘুষি ও লাথি মারেন এবং গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। পরবর্তীতে আশার আত্মচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে স্বামী কাউসার আহমেদ যৌতুকের টাকা ছাড়া সংসার করবে না এবং তালাক দেওয়ার হুমকি দিয়ে পিত্রালয়ে রেখে চলে যান। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে প্রথমে স্থানীয় ফার্মেসি এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗