জেলেদের চাল নিয়ে নয়ছয়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ

সংবাদ থেকে
জেলেদের জন্য বরাদ্দ পাঁচ টন সরকারি চাল আত্মসাৎ ও বিক্রির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট নথি দুদকে পাঠানোর আদেশ দিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালতের আদেশ সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা পাঁচ টন সরকারি চাল আত্মসাতের অভিযোগ ওঠে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা চাঁদপুরের সিএসডি গোডাউন থেকে চালগুলো গ্রহণ করেন। পরে জেলেদের মধ্যে বিতরণ না করে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



