১২ নভেম্বর ২০২৬, ১৫:৩৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

এলপিজি ভারতে ১৩০০ টাকা, বাংলাদেশে ২৩০০!

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১৫:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১৫:২৮

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

এলপিজি ভারতে ১৩০০ টাকা, বাংলাদেশে ২৩০০!

· বাংলাদেশ

ভারতের দিল্লিতে ১৪ দশমিক ২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৪০ টাকা। বিপরীতে বাংলাদেশে ১২ কেজির সিলিন্ডার কিনতেই খরচ হচ্ছে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কম হলেও বাংলাদেশে দাম প্রায় ৭২০ টাকা বেশি। দুই দেশের বাজারে দামের এই বড় ব্যবধানের কারণ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আমদানি ব্যয়, জাহাজভাড়া ও সরকারি ভর্তুকির পার্থক্যকে দায়ী করছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। বৃহস্পতিবার এক বিবৃতিতে দাম বেশি হওয়ার ব্যাখ্যা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবৃতিতে দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেন লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার।

লোয়াবের ভাষ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে প্রচলিত সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি করতে হচ্ছে। এতে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে এলপিজি পরিবহনের বিশেষায়িত জাহাজের সংকটও পরিবহন ব্যয় বাড়িয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ