নিউ ইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নিহত ২, বহু আহত
সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে একটি তিনতলা ভবন ধসে অন্তত দুজন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার একটি আবাসিক ও বাণিজ্যিক (মিক্সড-ইউজ) ভবন ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এলাকাটিতে মূলত কৃষ্ণাঙ্গ ও আফ্রো-ক্যারিবিয়ান সম্প্রদায়ের মানুষের বসবাস।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। নিউ ইয়র্ক নগরীর মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উদ্ধার তৎপরতার সর্বশেষ তথ্য জানান এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


