বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সংবাদ থেকে
ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬। এতে অংশ নিচ্ছে বৈশ্বিক জ্বালানি প্রযুক্তি ব্র্যান্ড আইটেল এনার্জি।
প্রদর্শনীর হল ৩-এ অবস্থিত ব্র্যান্ডটির স্টলে সরাসরি দর্শনার্থীরা পণ্য ও প্রযুক্তির কার্যক্রম দেখতে পারবেন এবং নিজেদের জ্বালানিসংক্রান্ত চাহিদা নিয়ে আলোচনা করতে পারবেন। বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের সঙ্গে যৌথভাবে দেশের বাজারের উপযোগী পণ্য, সেবা ও প্রযুক্তি নিয়ে কাজ করছে ব্র্যান্ডটি।
আইটেল এনার্জির পণ্যসম্ভারের মধ্যে রয়েছে আবাসিক পর্যায়ের এনার্জি স্টোরেজ, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য (সি অ্যান্ড আই) এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম। পাশাপাশি পণ্য কেনার আগে পরামর্শ, কারিগরি সহায়তা, বিক্রয়-পরবর্তী সেবা এবং ওয়ারেন্টি সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗