চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ—সাবেক পিজি) হাসপাতালের অভ্যন্তরে পেশাগত দায়িত্ব পালনের অপেক্ষায় থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার ১১ নভেম্বর, সকাল ১১টা ৩৬ মিনিটে হাসপাতালের অভ্যন্তরে ব্লক এ ও বি এর মাঝামাঝি বটতলায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
হামলার পর ওই সাংবাদিককে এই ঘটনার নিউজ করলে ‘জানে মেরে ফেলা হবে’ বলে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আক্রমণের শিকার সাংবাদিক সোহেল রানা জানান, আজ সকালে তিনি তার সহকর্মী ও আরেক সাংবাদিক এস এম রিয়েল রোমানের জন্য হাসপাতালের বটতলায় বসে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় লোক সেখানে এসে পাশে বসে থাকা সাধারণ মানুষের পরিচয় জিজ্ঞাসা করতে শুরু করে এবং মোবাইলে তাদের ছবি ধারণ করে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
