চট্টগ্রাম রেঞ্জে একদিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্য গ্রেপ্তার

সংবাদ থেকে
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে এক দিনে ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫২৪ জনকে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার (১২ নভেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত পরিসংখ্যানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।
পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৯ জন, আগের মামলায় ১৭৭ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৬৪ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১২৫ জন এবং সাজা পরোয়ানায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗