12 November 2026, 23:28 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর, গড়ে উঠবে আধুনিক পর্যটন নগরী : বিমানমন্ত্রী

Source: Mymensingh Pratidin / Bangladesh

সংবাদ থেকে

ময়মনসিংহের ত্রিশালকে ঘিরে বড় উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। তিনি বলেছেন, ত্রিশালেই নির্মিত হবে দেশের নতুন আন্তর্জাতিক বিমানবন্দর এবং এই উপজেলাকে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। ইতোমধ্যে সরকার ত্রিশালকে “নজরুল সিটি” হিসেবে ঘোষণা করেছে বলেও তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে “আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হওয়ার পর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কার্যক্রম শুরু হবে। বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অর্থনীতি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, কৃষি ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ত্রিশালে পর্যটন উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা, পর্যটন অবকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হলে ত্রিশাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি দীর্ঘ সময় পরিশ্রম করে দেশ গঠনে কাজ করছেন।

Original report: Mymensingh Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending