এই দেশ উজ্জীবিত হবে তোমাদের দ্বারা : বিমান মন্ত্রীর

সংবাদ থেকে
তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরাই একদিন এ দেশের নেতৃত্ব দিবে। তোমাদের জ্ঞানের ভান্ডার ও অর্জন দিয়ে বিনির্মাণ করবে মাতৃভূমিকে। এ দেশ আবারো উজ্জীবিত হবে তোমাদের দ্বারা।
মন্ত্রী আজ ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর গ্রান্ড ফিনালে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপস্থিত শিক্ষার্থীদের এ আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, আমরা বিশ্বাস করি আজকের শিক্ষার্থীদের দিয়েই এ দেশের সত্যিকারের উন্নতির শিখরে পৌঁছা সম্ভব। নীতি আদর্শে নিজেকে গঠন করবে। তোমাদের দ্বারা গ্রাম, শহর পরিকল্পিতভাবে গড়ে উঠবে। সজ্জিত থাকবে প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, থাকবে দূষণমুক্ত পরিবেশ। একটি টেকসই বাংলাদেশ নির্মাণে বলিষ্ঠ উপাদান হবে আজকের এই কচিকাঁচা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗