গ্যাসের উৎপাদন বাড়লে সব সার কারখানায় সরবরাহ করা হবে: জ্বালানিমন্ত্রী

সংবাদ থেকে
ঢাকা: দেশে গ্যাসের উৎপাদন বৃদ্ধি এবং সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস আহরণ সম্ভব হলে দেশের সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩২-এর সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংসদে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাসের সংকট থাকায় সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ সীমিত করতে হয়েছে। তবে সীমিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বেশি উৎপাদন সক্ষমতাসম্পন্ন কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেসব কারখানার বিদ্যমান যন্ত্রপাতি ও সক্ষমতা কাজে লাগিয়ে তুলনামূলক বেশি সার উৎপাদন সম্ভব, আপাতত সেগুলোতেই গ্যাস দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সম্ভাবনাময় গ্যাসক্ষেত্রগুলো থেকে অতিরিক্ত গ্যাস আহরণ করা গেলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ সম্প্রসারণ করা সম্ভব হবে ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
