১২ নভেম্বর ২০২৬, ২১:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৯৭২টি বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ

সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ৯৭২টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দেশব্যাপী সবুজায়ন ও বনায়ন প্রকল্পের আওতায় এসব গাছ বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেকের সভাপতিত্বে গাছ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ মো. মজনু ফকির, ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তরফদার, সাধারণ সম্পাদক সফিউল ইসলাম স্বপন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, ইউপি সদস্য আজাদ মিয়া ও জগলু পাশা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর