14 November 2026, 01:30 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রামপালে যৌখালি নদী হুমকির মুখে

Source: Dainik Purbanchal / Bangladesh

সংবাদ থেকে

নিজস্ব সংবাদদাত : ফয়লাহাট (রামপাল) বাগেরহাট : দখল -দুষন আর পোল্ডার অব্যবস্থাপনা কারনে রামপালে একটি নদী হুমকির মুখে পড়েছে। নদীটি মোংলা-ঘষিয়া খালি আন্তর্জাতিক নৌ-চ্যানেলের সাথে সরাসরি যুক্ত । আনুমানিক ১২ কলোমিটার দৈর্ঘের এ নদীর ৭ কিলোমিটার নদী পথ পলি জমে ভরাট হয়েযা ওয়ায় ওই সাত কিলোমিটারে নৌ-চলাচল বন্ধ রয়েছে প্রায় ৪০ বছর।

জানা গেছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড বিগত ১৯৮২ সালে রামপালের ফয়লাহাটে ৩৪/২ নামক একটি পোল্ডার নির্মান করে। ওই পোল্ডারের আওতায় রামপাল উপজেলার দুটি ইউনিয়ন সহ বাগেরহাট সদর ও ফকিরহাটের কয়েকটি এলাকা সংযুক্ত করাহয়। পোল্ডার নির্মানের পর পোল্ডার পরিচালনার জন্য নিয়োজিত করা হয়নি কোনো কেয়ার টেকার। এরফলে শুরু থেকে পোল্ডারটি এক রকম হ-য-ব-র-ল অবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। আরফলে পোল্ডাওে আওতায় থাকা বিশাল জনগোষ্ঠি সুফল পাচ্ছে না। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়ে বিস্তীর্ণ এলাকার মানুষ। পোল্ডারের অভ্যন্তরে যৌখালিনদী পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানির ধারন ক্ষমতা হারিয়ে ফেলেছে। পোল্ডারের অভ্যন্তরে নদী ভরাট জায়গা এক শ্রেনির দখলে চলে গেছে। তারা বেড়ি বাধ দিয়ে চিংড়ি চাষ করছে।

ঊর্ষা মৌসুমে পোল্ডার নিয়মিত খুলে পানি সরবরাহ তেমন করা হয় না। পোল্ডার উম্মুক্ত করে পানি সরবরাহের গতি না বাড়ানোর কারনে পোল্ডারের বাইরে দাউদখালি নদী হুমকির মুখে পড়েছে।ফয়লাহাট থেকে মোংলা-ঘষিয়া খালি আন্তর্জাতিক নৌ- চ্যানেল পর্যন্ত ৬ কিলোমিটার নদী পথ পলিজমে ভরাট হওয়ায় আশংকায় রয়েছে। এ ছয় কিলোমিটার নদী মোংলা- ঘষিয়াখালি আন্তর্জাতিক নৌ-চ্যানেলে যুক্ত হয়েছে। ২০১২ সালে এ নদী খননের পর ছোট- মাঝারী ধরনের নৌ যান চলাচল শুরু করলেও ধীরেধীরে নাব্যতা সংকটের মুখে পড়ে। এখন সব ধরনের নৌ-চলাচল প্রায় বন্ধহয়ে পড়েছে। জোয়ারের পানিন দীর মধ্যে সীমাবদ্ধ থাকায় ধীরেধীরে পালি জমে নদীর তলদেশ ভরাট হয়ে থাকে। এখন ভাটার সময় কোথাও কোথাও কোমর পানিও থাকেনা।

Original report: Dainik Purbanchal

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending