মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে সামাজিক প্রতিরোধের ডাক বাকৃবি ছাত্রদলের

সংবাদ থেকে
বাকৃবি: মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল। এ লক্ষ্যে মাদকের সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত ও সরবরাহ রোধে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার নৌকার মাঝি, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন মিনি কনফারেন্স রুমে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানানো হয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, মাদক প্রতিরোধকে কেবল প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হিসেবে না দেখে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। বিশ্ববিদ্যালয় কোনো বিচ্ছিন্ন জনপদ নয়। আশপাশের মানুষের জীবনযাত্রা, যোগাযোগ ও সামাজিক পরিবেশের সঙ্গে এর নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে মাদকের সম্ভাব্য প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে স্থানীয় জনগণের সচেতনতা এবং সহযোগিতা কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


