চাঁদাবাজি মামলায় ২ দিনের রিমান্ডে ডেভিড ইমন
Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে চাঁদাবাজির একটি মামলায় দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডেভিড ইমনকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা। শুনানি শেষে তাকে নিয়ে যায় পুলিশ।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

