সমাজসেবক আমিনুল হক সওদাগর আর নেই
Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের ফকির পাড়া সমাজের সভাপতি আমিনুল হক সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
আমিনুল হক সওদাগর ফকির পাড়ার প্রয়াত আবদুল হকের সন্তান। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

