ব্যাংকের সিএফও ও কোম্পানি সচিব পদে অযোগ্য খেলাপি-দন্ডিত-দেওলিয়ারা

সংবাদ থেকে
ঢাকা: দেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব এবং প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে ফৌজদারি অপরাধে আদালত থেকে দণ্ডিত, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে বা আদালত থেকে দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত কোনো ব্যক্তিও এসব পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। পাশাপাশি অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনজনিত কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত কোনো ব্যক্তি এসব পদে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, এই তিন পদে নিয়োগ পাওয়া কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্কও থাকতে পারবে না। এছাড়া কোনো নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান বা আইন লঙ্ঘনের কারণে শাস্তি হওয়া ব্যক্তি এসব পদে নিয়োগ দেওয়া যাবে না। এসব পদে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত যোগ্যতা মেনে চলতে হবে। তবে নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের দরকার হবে না।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


