13 November 2026, 11:21 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে লোহাগাড়ায় এনসিপির মশাল মিছিল

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিছিল করেছে দলটির লোহাগাড়া উপজেলা শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মিছিলটি উপজেলার বটতলী মোটর স্টেশনে আইসপার্ক এলাকা থেকে শুরু হয়ে মোস্তফা সিটি এলাকার সামনে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন দলটির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মো.মামুন উদ্দীন,দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বকর, সদস্য সচিব ডি এম মারুফ হাসান রিজভী, সাংগঠনিক সম্পাদক ডি এইচ সাবিত, দপ্তর সম্পাদক ওমর ফারুকসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending