১২ নভেম্বর ২০২৬, ২৩:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

রাজশাহীর তানোরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আক্রোশ মেটাতে এক সাবেক এনজিও কর্মীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ পলাশ আলী (২৯)-কে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও চরম হয়রানি করার উদ্দেশ্যেই এই সাজানো মামলা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, তানোর থানাধীন মুণ্ডুমালা শাখার ‘সমাজ কল্যাণ সংস্থা (ফেমাস)’-এর কর্মী মোসাঃ শুকতারা খাতুন (২৭) বাদী হয়ে একই প্রতিষ্ঠানের সাবেক সহকর্মী মোঃ পলাশ আলীর বিরুদ্ধে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১নং আদালতে একটি পিটিশন মামলা (নং-৬৭/২০২৬) দায়ের করেন। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের ৯(৪)(খ) ধারায় দায়েরকৃত ওই মামলায় বাদী অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে রাত পৌনে ৯টার দিকে ফাউলিয়া মোড় থেকে পাঁচন্দর যাওয়ার রাস্তায় পলাশ আলী তার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান।

তবে মামলার এজাহারে উল্লেখিত ঘটনার বিবরণকে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত পলাশ আলীর স্বজন ও সহকর্মীদের একাংশের দাবি, ঘটনার তারিখ ও সময়ে পলাশ আলী সেখানে উপস্থিতই ছিলেন না। মূলত কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে বাদী শুকতারা খাতুন আইনের অপব্যবহার করে এই মিথ্যা মামলাটি সাজিয়েছেন। একজন নিরপরাধ কর্মীকে ফাঁসাতে এমন স্পর্শকাতর আইনের অপপ্রয়োগের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর