13 November 2026, 00:14 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

খুলনায় চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি : এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে গোপনে জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছেন ফার্মেসির মালিকরা। একইসঙ্গে ব্যবসায়ীদের রক্ষায় পুলিশকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকেও স্মারকলিপি দিয়েছেন তারা। ‘খুলনার সাধারণ কেমিস্টবৃন্দ’ ব্যানারে বৃহস্পতিবার দুপুরে খুলনার জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। চাঁদাবাজদের ভয়ে স্মারকলিপি দেওয়ার সময় ছবি পর্যন্ত তোলেননি ব্যবসায়ীরা। স্মারকলিপিতে আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের অনুরোধ জানানো হয়। অন্যথায় ১৬ নভেম্বর থেকে খুলনার সব ফার্মেসি বন্ধ করে কঠোর কর্মসূচি দিতে ব্যবসায়ীরা বাধ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে।স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে একমাত্র ব্যবসা যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে ফার্মেসি ব্যবসা করতে হয়। এই ব্যবসার মাধ্যমে আপামর জনতার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। আমরা সব ফার্মেসি ব্যবসায়ী সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এবং কোথাও কোথাও সারারাত এই সেবা দিয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয় সম্প্রতি চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন ফার্মেসির ব্যবসায়ীদের সন্ত্রাসী ও চাঁদাবাজরা বিশাল অংকের চাঁদা দাবি করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিচ্ছে। যার পরিপ্রেক্ষিতে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কিছু ফার্মেসি বন্ধ রয়েছে। অথচ আজ পর্যন্ত ওই সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী তিন দিনের মধ্যে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে খুলনা সব ফার্মেসি বন্ধসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবেহাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে

এর আগে খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাত রাস্তা মোড়ে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া চাঁদাবাজির ভয়ে রূপসায় ওষুধের ১০ থেকে ১১টি দোকান বন্ধ করে রেখেছেন ব্যবসায়ীরা। মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

ব্যবসায়ীদের মাঝে চাঁদাবাজির আতঙ্ক ঃ খুলনায় একের পর এক হত্যাকা- ও গোলাগুলির ঘটনার মধ্যে নতুন করে চাঁদার দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। গত এক মাসে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। হুমকির মুখে বন্ধ করে দেওয়া হয়েছে খুলনার অতি পরিচিত চয়নিকা ও মল্লিক ব্রাদার্সসহ অন্তত ১০টি ফার্মেসি। এসব ঘটনায় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর নাম এসেছে।সাম্প্রতিক সময়ে সন্ধানী ক্লিনিকে চাঁদাবাজির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি কোম্পানির’ নাম এসেছে। অন্য ঘটনাগুলোয় আরেক শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের নাম এসেছে। নুর আজিম গত সেপ্টেম্বরের শেষ দিকে জামিনে মুক্ত হয়েছেন।ভুক্তভোগী ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে নগরের রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। ২৪ অক্টোবর নগরের সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল। ভাঙচুর শেষে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন ২৫ অক্টোবর সন্ধানীর সোনাডাঙ্গা শাখায় সশস্ত্র মহড়া দেয় সাত থেকে আটজন। তারা প্রতিষ্ঠানের ম্যানেজারকে খুঁজতে থাকে।এরপর ৩ নভেম্বর নগরের শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর করা হয়। গত শনিবার পিটিআই মোড়ের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারেও ভাঙচুরের ঘটনা ঘটে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending