ইসরায়েলে ভূমিকম্প : বিমানবন্দর বন্ধ
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ দক্ষিণ ইসরায়েলের ইলাত অঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিকটবর্তী রামন বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ রাখা হলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার চালু করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি নিরাপত্তার স্বার্থে রামন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়। অবকাঠামো পরীক্ষা শেষে কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗