এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমায় আগুন : ধরা পড়ল সিসিটিভিতে

সংবাদ থেকে
কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমার মাধ্যমে আগুন লাগানো হয়েছে। অগ্নিকা-ের পর উদ্ধার করা সিসিটিভির ফুটেজে বাড়ির বাইরে থেকে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে আগুন লাগানোর দৃশ্য দেখা যায়।
বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে প্রথম আগুন লাগানো হয়। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশুও ছিল। এর মধ্যে দুইটি ছাগল পুড়ে মারা যায়। নুসরাতের পরিবারের দাবি, রাতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে বাড়ির টিনশেড আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে এবং দুটি ছাগলের মৃত্যু হয়েছে।
জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে তিনতলা একটি বসবাসের ভবনের পাশেই টিনশেডের একটি ঘর ছিলো। সেখানে ৮টি কক্ষ ছিলো। সেখানে গবাদিপশু এবং কিছু আসবাবপত্র ছিলো। তবে সেখানে কেউ বসবাস করতো না।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗