জিয়াউর রহমান ফাউন্ডেশন অত্যন্ত নীরবে-নির্ভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে – বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

সংবাদ থেকে
তথ্য বিবরণী : বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন থেকে অত্যন্ত নীরবে-নির্ভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসা সুযোগ বঞ্চিত, অর্থাভাবে পড়তে পারছে না, গুম, খুনের শিকার পরিবার অথবা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি।
তিনি বৃহস্পতিবার বিকালে খুলনা বিশ^বিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’ এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকের বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের সমাজের বিরাজমান সমস্যার সমাধানে সূত্র খোঁজবার চেষ্টা দেখে মুগ্ধু হয়েছেন। শিক্ষার্থীদের প্রত্যেকটি উদ্যোগে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ উতরানের পথ তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗