বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ

সংবাদ থেকে
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা ও দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পুকুর খননের বন্দোবস্তকে কেন্দ্র করে জমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতার মতো গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এসব ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ মহসিন আলী ও ওনার সহযোগী মো. দুলাল হোসেনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী শরিফুল ইসলাম শেখ শরিফের দাবি, মো. দুলাল হোসেন, পিতা কেয়ামত উল্লাহ, গ্রাম রসুলপুর দক্ষিণপাড়া। তিনি একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ৫ আগস্টের পর তাহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিন আলীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করেন শরিফুল।
শরিফুলের দাবি, দীর্ঘদিনের একটি পতিত জমিতে পুকুর খননের বন্দোবস্তের উদ্যোগ নেওয়া হলে জমির মালিকরা সম্মিলিতভাবে সম্মতি দেন এবং তাঁকে প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। প্রায় তিন থেকে চার মাস আগে জমির মালিকরা তাঁকে এ দায়িত্ব দেন। শরিফুল তাহেরপুর পৌর ও কলেজ ছাত্রদলের সাবেক নেতা এবং তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব ছিলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗