এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

সংবাদ থেকে
বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন কোম্পানি ফার্স্টকমকে বাড়তি সুবিধা দিয়ে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়েছে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর বিটিআরসির পক্ষ থেকে জারি করা নির্দেশনাটি এই প্রশ্নকে জোরালো করেছে।
অভিযোগ উঠেছে, এর মাধ্যমে অতীতে নানা অনিয়মে অভিযুক্ত এই কোম্পানিটিকে চলমান বাজার শৃঙ্খলা, বিধিবদ্ধ নজরদারি ও আর্থিক দায়ের কাঠামো পাশ কাটিয়ে পৃথকভাবে বিশেষ সুবিধায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার একতরফা সুযোগ দেওয়া হয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিটিআরসি কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য কাজ করে না এবং কোনো কোম্পানিকে সুবিধা দিতে কোনো নির্দেশনা জারি করেনি। প্রচলিত আইন অনুযায়ী বিটিআরসি আইজিডব্লুউগুলোর ব্যাপারে গত ৩০ সেপ্টেম্বর নির্দেশনা দিয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

