১৩ নভেম্বর ২০২৬, ০০:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

তিন লাইটার জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

তিন লাইটার জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিধি লঙ্ঘনের দায়ে এই তিনটি লাইটার জাহাজকে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ অনুযায়ী জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা ও অবৈধ গুদামজাতকরণের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, দেশের আমদানি-রপ্তানি ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেলে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এরই ধারাবাহিকতায় কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণ রোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চ্যানেলে অবস্থানরত ৪টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর