13 November 2026, 11:54 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

স্ট্রোকে থামল জীবিকার চাকা, আমিরাতে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর প্রবাসে ঘাম ঝরাচ্ছিলেন রেমিট্যান্সযোদ্ধা বিভু চন্দ্র শীল (৪২)। কিন্তু কে জানত, দুপুরের সেই খাবার খাওয়ার মুহূর্তটিই হবে তার জীবনের শেষ অধ্যায়? ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অকালমৃত্যু হয়েছে এই প্রবাসীর।

তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া ১ নম্বর ওয়ার্ড শীলবাডড়ি নিবাসী সূর্য শীলের বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে নিজ বাসায় খাবার খেতে বসেন বিভু চন্দ্র শীল। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে রাস আল খাইমাহর সাঈফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শারজাহ আল কাসেমী হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending