‘শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ৫ বছরের মধ্যে সবার জন্য ইন্টার্নশিপ’

সংবাদ থেকে
গোবিপ্রবি: শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে আগামী ৫ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে উচ্চশিক্ষাকে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗