সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু

সংবাদ থেকে
সিরাজগঞ্জ: সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা আরও সহজ, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু হয়েছে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা। এ ব্যবস্থার মাধ্যমে রোগীরা ঘরে বসেই অনলাইনে বহির্বিভাগের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল নিতে পারবেন। এতে হাসপাতালে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, অতিরিক্ত ভিড় ও সময়ের অপচয় কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ৩টায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরজ্জামান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗