সন্দ্বীপ এসোসিয়েশনের দায়িত্ব নিল মোশাররফ-আমজাদের কমিটি, যোগাযোগ উন্নয়নে অগ্রাধিকারের ঘোষণা

সংবাদ থেকে
সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটির (২০২৭-২০২৮) কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী এডহক কমিটি। বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হাসানের নেতৃত্বাধীন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহের। এ সময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন এডহক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট এম এ বারী, অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, মো. শামসুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন, মাহবুবুল মাওলা রিপন, অধ্যক্ষ মো. নাছির উদ্দিন এবং সদস্য সচিব সাইফুর রহমান লিংকন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗