13 November 2026, 02:02 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নবীগঞ্জে সরকারি ঔষুধ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ২ ব্যক্তি কারাগারে

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত প্রায় ৪ লাখ টাকার সরকারি ঔষুধ গন্তব্যে পৌঁছানোর পর হিসাব অনুযায়ী বুঝিয়ে দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর হেলপারকে পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন-যশোর সদরের নলভাঙ্গা বেজপাড়া এলাকার অশোক দেবনাথের ছেলে অনুপ দেবনাথ (৩৭) এবং হেলপার যশোরের ঝিকরগাছা থানার হাজিরআলী গ্রামের খোকন মিয়ার ছেলে সজিব মিয়া (৩০)।

সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ঢাকার তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে সরকারি ওষুধ আনার দায়িত্ব দেওয়া হয় ট্রাকচালক অনুপ দেবনাথকে। তাঁর সঙ্গে ছিলেন হেলপার সজিব মিয়া। ঢাকা মেট্রো-ড-১১-৭৪৫০ নম্বরের ট্রাকে চারটি চালানের ওষুধ তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ট্রাকটি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। এ সময় ওষুধগুলো সরকারি গোডাউনে নামানোর পর চালান অনুযায়ী কিছু ওষুধের হিসাব মিল পাওয়া যায়নি। এর মধ্যে ১২৮৩০ নম্বর চালানের ফেরাস ফিউমারেট প্লাস ফলিক অ্যাসিডের ৭ হাজার ট্যাবলেট এবং ১০৮১৪৭ নম্বর চালানের পেন্টোপ্রাজল ২০ মিলিগ্রামের তিন কার্টন ওষুধ বুঝিয়ে দিতে পারেননি চালক ও হেলপার। এসব ওষুধের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৩০ টাকা। এ নিয়ে হাসপাতালের স্টোরকিপার স্বর্ণা দাশের সঙ্গে চালক ও হেলপারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাঁদের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ট্রাকচালক অনুপ দেবনাথ এবং হেলপার সজিব মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাসপাতালের স্টোরকিপার স্বর্ণা দাশ বাদী হয়ে চালক, হেলপার ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নবীগঞ্জ থানায় সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। পরে ১১ নভেম্বর বুধবার সকালে আটক দুজনকে কারাগারে পাঠানো হয়। তবে অভিযোগ অস্বীকার করে ট্রাকচালক অনুপ দেবনাথ বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো। স্টোরকিপার নিজের দায় এড়াতে তাঁদের ফাঁসিয়েছেন। তাঁদের কাছে যে পরিমাণ ওষুধ বুঝিয়ে দেওয়া হয়েছিল, তাঁরা সেটুকুই পরিবহন করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে স্টোরকিপার স্বর্ণা দাশ বলেন, তিনি নিজে ঢাকায় অবস্থান করে চালক ও হেলপারের কাছে চালান অনুযায়ী ওষুধ বুঝিয়ে দিয়েছেন। কিন্তু নবীগঞ্জ হাসপাতালে পৌঁছানোর পর চার কার্টন ওষুধ বুঝিয়ে দিতে পারেননি তাঁরা। এতে সরকারের প্রায় চার লাখ টাকার ওষুধ বেহাত হয়েছে। তাঁদের কথাবার্তায় অসংগতি ও সন্দেহ দেখা দেওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, ‘এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending